Monday, June 22, 2026

‘ফ্যান্টাসি পোল’, সমীক্ষার ফলে রাহুলের গলায় সিধু মুসেওয়ালার গান!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষে সংবাদ মাধ্যম ব্যস্ত বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে। সমীক্ষার ফলাফল নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত গোটা দেশ। তবে শনিবারের বুথ ফেরৎ সমীক্ষাকে (exit poll) ‘ফ্যান্টাসি পোল’ (fantacy poll) দাবি করলেন। সেই সঙ্গে শনিবার মল্লিকার্জুন খাড়গের দাবি অনুযায়ী I.N.D.I.A. জোট ২৯৫ পাওয়ার দাবিকেই রবিবার সমর্থন করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

শনিবার নির্বাচনের শেষে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) দাবি করেন দেশের ক্ষমতায় আসছে I.N.D.I.A. জোট। রবিবার ভোট গণনা নিয়ে জোট শরিকদের বৈঠকে প্রত্যেক শরিকদল তাঁদের প্রত্যাশার কথা জানান। তার প্রেক্ষিতেই খাড়গে ঘোষণা করেন বিরোধী জোট অন্তত ২৯৫টি আসন পাবে। তার থেকে বেশি আসনেরও দাবি করে জোট শরিকরা। তবে সন্ধ্যা থেকে দেশের বুথ ফেরৎ সমীক্ষাগুলি উল্টো ফলাফল পেশ করতে থাকে।

ভোট গণনা নিয়ে রবিবার জরুরি বৈঠক ডাকে জাতীয় কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বৈঠক শেষে বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধী। তাঁর দাবি, “এটার নাম একজিট পোল (exit poll) নয়। এটার নাম মোদির মিডিয়া পোল (Modi media poll)। এটা ওনার ফ্যান্টাসি মিডিয়া পোল।”

সেই সঙ্গে প্রশ্ন করা হয় বিরোধী জোট কত আসন পেতে পারে। সেখানেই তিনি ব়্যাপার সিধু মুসেওয়ালার গান ‘২৯৫’-এর উল্লেখ করেন। পঞ্জাবী ব়্যাপার সিধুর গানে সংবিধানের ২৯৫-এ ধারার অসম্মানের বিরোধিতা করা হয়েছে। মূলত ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার বা আঘাত করার চেষ্টা থেকে নিরাপত্তা দেয় এই ধারা। নির্বাচনের ফলাফল নিয়ে সেই গানকেই টেনে আনলেন রাহুল গান্ধী। তিনি পাল্টা প্রশ্ন করেন, “আপনারা সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) গান শুনেছেন? নির্বাচনের ২৯৫ হবে।”

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...