Wednesday, April 1, 2026

মায়ানমারে ভূমিকম্পের জের! কেঁপে উঠল ঢাকা-সহ বাংলাদেশের একাধিক প্রান্ত

Date:

Share post:

এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল মায়ানমার (Mayanmar)। রবিবার মায়ানমারের স্থানীয় সময় বেলা ২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। তবে সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে বুধবারের কম্পনের ধাক্কা সামলাতে না সামলাতেই রবিবার ফের ভূমিকম্পে স্বভাবতই সমস্যায় স্থানীয়রা। আর মায়ানমারের এই ভূমিকম্পের জেরে এদিন কেঁপে ওঠে বাংলাদেশের (Bangladesh) একটা বড় অংশ। রবিবার দুপুরে ঢাকা-সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

ঢাকা শহর থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে মায়ানমারের মাওলাইক এলাকায় কম্পন অনুভূত হয়। এদিন বাংলাদেশের রাজধানী শহর ছাড়াও কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে কম্পন টের পান স্থানীয়রা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল হওয়ায়, তার তীব্রতা ছড়িয়ে পড়ে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরেও। আর সেকারণেই বাংলাদেশের এতগুলি জেলায় ভূমিকম্পের প্রভাব পড়েছে।

এর আগে গত বুধবারও বাংলাদেশ লাগোয়া মায়ানমারের মাওলাইক এলাকায় ভূমিকম্প হয়েছিল। ৫.৬ মাত্রার কম্পনের প্রভাব পড়েছিল ঢাকা, চট্টগ্রামেও।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...