Monday, April 6, 2026

রবিবাসরীয় সকালে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সর্তকতা হাওয়া অফিসের 

Date:

Share post:

প্রাক বর্ষার বৃষ্টিতে (Pre Monsoon Rain) আগেই ভিজেছে বঙ্গ, তবে চলতি সপ্তাহে পাকাপাকিভাবে বর্ষার (Monsoon) প্রবেশ ঘটতে চলেছে বলেই মত আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে দুর্যোগের ভ্রুকুটি দেখছে হাওয়া অফিস, হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গে yellow alert in South Bengal) ।

ছুটির দিনে বৃষ্টি ভিজবে বাংলা? আবহাওয়া দফতর বলছে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরে জারি হলুদ সতর্কতা। সঙ্গে এই চার জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার রাজ্যের ১৫ জেলায় হাওয়ার তীব্রতা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। মঙ্গলবার দুর্যোগ আরও বাড়বে।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...