Friday, April 3, 2026

মুম্বইয়ের মাঝরাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী রবিনা ট্যান্ডন! 

Date:

Share post:

বি-টাউনে শারীরিক নিগ্রহের শিকার বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Bollywood actress Raveena Tandon)! শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বাঁধালেন বলিউড অভিনেত্রী। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তিনজন পথচারীকে ধাক্কা মারার অভিযোগ রবিনার বিরুদ্ধে। তাঁরা নায়িকার গাড়ি থামিয়ে দিতেই রুদ্রমূর্তি ধারণ করেন অভিনেত্রী। গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে পথচারীদের সঙ্গে তর্ক করতে থাকেন। বচসার জেরে স্থানীয়রা নায়িকার উপর চড়াও হতেই ভয়ে হাতজোড় করে প্রাণ ভিক্ষা চাইলেন রবিনা (Raveena Tandon)। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয়েছে।

মুম্বইয়ের কার্টার রোডে রিজ়ভি কলেজের কাছেই পথচারীদের সঙ্গে বিবাদে জড়ান রবিনা। তাঁর গাড়িতে ধাক্কা লেগে এক মহিলা রক্তাক্ত হতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গাড়ি থেকে মদ্যপ রবিনা নামতেই তাঁর উপর চড়াও হন স্থানীয়রা। অভিনেত্রীর পরনে ছিল সাদা কুর্তা ও জিন্স। প্রাথমিকভাবে তিনি মেজাজ দেখালেও পরবর্তীতে ভয় পিছিয়ে যান। চারপাশে লোকজন ঘিরে ধরতেই বার বার তাঁকে না মারার অনুরোধও করতে থাকেন অভিনেত্রী। কাতর কণ্ঠে আর্জি জানাতে থাকেন বলেন,‘‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’’ ঘটনাস্থল থেকে খানিকটা দূরেই খার থানায় (Khaar Police Station) অভিনেত্রীর বিরুদ্ধে পথচারীরা অভিযোগ দায়ের করেছেন বলে খবর।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...