Saturday, April 4, 2026

সোমবার ফের ভোট! রাজ্যের ২ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

রাজ্যের দুটি লোকসভা আসনের দুটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন! শনিবার বাংলায় সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন শেষ হয়। তবে, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পুনর্নির্বাচন নিয়ে প্রচার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামিকাল অর্থাৎ সোমবার বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়ায় ফের ভোট হবে। এছাড়া মথুরাপুরের কাকদ্বীপের শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, গত ১ জুন সপ্তম দফায় এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছিল। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে গোটা দেশেই। তার আগে সোমবার এই দুটি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন- নিয়ম ভেঙে ব্যালট গণনা? কমিশনে দরবার বিরোধীদের, হাজির বিজেপিও

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...