Saturday, April 11, 2026

ফের ৭ দিন ধরে মার্কিন মুলুকে নিখোঁজ ভারতীয় পড়ুয়া

Date:

Share post:

একের পর এক ভারতীয় পড়ুয়া নিখোঁজের ঘটনা ঘটে চলেছে আমেরিকায়। আবারও ভারতীয় পড়ুয়া নিখোঁজ হওয়ার খবর মিলল মার্কিন মুলুকে। গত ৭ দিন ধরে সন্ধান মিলছে না নীতীশা কান্ডুলা নামে ভারতীয় পড়ুয়ার। মার্কিন পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় দেওয়ায় হয়েছে বিজ্ঞাপনও।

উচ্চশিক্ষার জন্য ভারত থেকে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন নীতীশা। ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সান বার্নার্দিনোর ছাত্রী ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে তিনি সেখানে থাকতেন। শেষ বার ২৩ বছরের ওই তরুণীকে দেখা গিয়েছিল গত ২৮ মে লস অ্যাঞ্জেলসে। তারপর থেকেই তিনি নিখোঁজ। এই নিয়ে তৃতীয় বার ঘটল আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নিখোঁজ হওয়ার ঘটনা।

ক্যালিফর্নিয়া পুলিশ জানিয়েছে,নীতীশার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে ৩০ মে। তাঁর খোঁজ পেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নিখোঁজ হওয়ার আগে তরুণী ক্যালিফর্নিয়ার নম্বরপ্লেট যুক্ত একটি গাড়ি চালাচ্ছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ। এর আগে মে মাসে আমেরিকার শিকাগো এবং ক্লিভল্যান্ড শহর থেকে মার্চ মাসে নিখোঁজ হয়েছিলেন পড়ুয়ারা।

আরও পড়ুন- মানিকতলা উপনির্বাচন কবে? শীর্ষ আদালতে বড় সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...