Friday, April 3, 2026

ভোট মিটতেই লাফিয়ে বাড়ল দুধের দাম! আমূলের দেখানো পথেই পা মাদার ডেয়ারির

Date:

Share post:

সাত দফার লোকসভা ভোটপর্ব (Loksabha Election) মিটেছে শনিবার। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার থেকেই দাম বাড়ল দুধের (Milk)! জনপ্রিয় সংস্থা আমূল (Amul) সারা দেশে তাঁদের দুধের দাম বাড়িয়েছে। নতুন দাম কার্যকর হচ্ছে ৩ জুন অর্থাৎ সোমবার থেকেই। এবার থেকে লিটার প্রতি ২ টাকা বাড়ল আমূল দুধের দাম। তবে আচমকা কী কারণে এই দাম বৃদ্ধি সেটাও জানানো হয়েছে সংস্থার তরফে।

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচও বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না। সেই প্রেক্ষিতেই লিটার প্রতি সব রকমের দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছে তারা। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার আমূল তাদের দুধের দাম বৃদ্ধি করেছিল।

সংস্থার সাফাই, ২ টাকা প্রতি লিটার দাম বাড়ানোর অর্থ এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। অন্যান্য খাদ্যপণের মূল্যবৃদ্ধির তুলনায় তা অনেক কম। এদিকে মাদার ডেয়ারিও (Mother Dairy) সোমবার থেকে ২ টাকা বাড়িয়েছে দুধের দাম। তাঁদেরও একই যুক্তি। ১৫ মাস আগে ওই সংস্থাও দুধের দাম বাড়িয়েছিল।


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...