Saturday, April 11, 2026

“সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে” হিমালয়ে যান! ‘মোদির নয়া সংকল্প’ নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

ধ্যান করে হল না, এবার দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কন্যাকুমারী থেকে দিল্লি ফিরে নিজের ব্লগে এই সব কথা লিখেছেন তিনি। লিখেছেন, কীভাবে ধ্যানে মগ্ন হওয়ায় মন থেকে সব অশান্তি মুছে গিয়েছিল। এর প্রেক্ষিতে বিরোধীদের প্রতিক্রিয়া, উনি হিমালয়ে বসে ধ্যান করুন। প্রশাসন চালানোর প্রয়োজন নেই। সেখানে ইন্ডিয়া জোটই দেশে সরকার চালাবে। লোকসভা ভোটের প্রচার পর্ব শেষ করে কন্যাকুমারী চলে যান মোদি। স্বামী বিবেকানন্দর স্মৃতি বিজড়িত শিলায় বসে ধ্যান করেন বলে দাবি করেন। কিন্তু সেই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে (X Handle) বারবার পোস্ট করা নিয়ে তীব্র কটাক্ষ করে বিরোধীরা। এর মধ্যেই আর সেই ধ্যান নিয়ে খোলা চিঠি দেওয়া নিয়ে খোঁচা মোদিকে।কন্যাকুমারী ধ্যানের অভিজ্ঞতা বর্ণণা দিয়ে মোদি লিখেছেন, “আমি ধ্যান শুরু করলাম। তারপরে উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক, আক্রমণ-পাল্টা আক্রমণ, অভিযোগ- নির্বাচনের আবহে সব কিছু সবই শূন্যতায় মিলিয়ে গেল। আমার মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি এলো। আমার মন বাহ্যিক জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল।“ এই বক্তব্য নিয়ে তীব্র খোঁচা দিয়েছে বিরোধীরা। তাদের দাবি, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে হিমালয়ে গিয়ে ধ্যান করুন মোদি। দেশে সরকার চালানোর প্রয়োজন নেই।

ব্লগে আগামী দিনের স্বপ্নের কথা বলতে গিয়ে মোদি (Narendra Modi) লেখেন, “বিশ্বের বহু দেশ একবিংশ শতাব্দীতে ভারতের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। বিশ্বের দরবারে এগিয়ে যেতে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন। সংস্কারের নিয়ে আমাদের চিরাচরিত চিন্তাধারা বদলাতে হবে। সংস্কারকে শুধু অর্থনৈতিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখবে না ভারত। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারতের স্বপ্ন সফল করতে সংস্কারগুলি করতে হবে।“

রাজনৈতিক মহলে মতে, গত ১০ বছরে যে মোদি সরকার কিছু করেনি সেটাই এই কথায় প্রমাণিত। এখনকার কথা বলুন প্রধানমন্ত্রী। মোদির কথায়, প্রশাসক হিসেবে কোনও গঠনমূলক দৃষ্টিভঙ্গি নেই। দেশের বর্তমান সমস্যার কথা নেই। নেই কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মুক্তির দিশা। শুধু গালভরা কথা বলে দিবাস্বপ্ন দেখাচ্ছেন মোদি। কারণ, তিনি বুঝে গিয়েছেন বিজেপি এবার ক্ষমতায় ফিরছে না। ফলে ধোঁয়া ওড়াচ্ছেন।







Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...