Thursday, June 25, 2026

বিনিয়োগ করলেই মোটা অঙ্কের মুনাফা! অনলাইনে নয়া প্রতারণা চক্রের পর্দা ফাঁস

Date:

Share post:

টাকা বিনিয়োগ করলেই মিলবে মুনাফা। সুদ সমেত টাকা প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এই টোপ দিয়েই লক্ষাধিক টাকার প্রতারণা চলত। এদিকে প্রতারণার পর্দা ফাঁস হতেই পলাতক প্রতারকরা। কোনও উপায় না দেখে অবশেষে রহড়া থানার দ্বারস্থ হলেন প্রতারিত ব্যক্তিরা। তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, কৌশিক দেবনাথ, গৌতম চক্রবর্তী নামে দুই ব্যাক্তি অনলাইনে এক বিদেশী কোম্পানির নাম করে টাকা ইনভেস্ট করতে বলতো। বিনিময়ে প্রচুর টাকার মুনাফা মিলবে বলে টোপ দিত। তাদের দাবি ছিল এই কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে, ইনভেস্ট করা টাকার সুদ সমেত প্রত্যেক মাসে বড় অ্যামাউন্ট ঢুকবে একাউন্টে। তাদের উপর ভরসা করে বহু মানুষ ওই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন।কিন্তু কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কোম্পানিটি।

এরপর প্রতারিত ব্যক্তিরা কৌশিক দেবনাথ ও গৌতম চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। টাকা ফেরতের চাপ দিতেই দুই প্রতারক ব্যক্তি সাফাই দেন, দুই থেকে তিন দিনের মধ্যেই টাকা ফেরত যাবে একাউন্টে। কিন্তু তারপরেই এই দুই পলাতক বলে অভিযোগ প্রতারিত ব্যক্তিদের। হারানো টাকা ফেরৎ পেতে আর উপায় না পেয়ে তারা দারস্থ হয় রহড়া থানায়। সব শুনে পুলিশ ঘটনার খোঁজ খবর শুরু করেছে।

আরও পড়ুন- মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়ে ফের নজির গড়ল এসএসকেএম

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...