Wednesday, June 24, 2026

কোচবিহারে লজ্জাজনক হার নিশীথের! সমতলের পর পাহাড়েও অব্যহত সবুজ ঝড়

Date:

Share post:

বাংলায় সবুজ ঝড়ে কার্যত বেসামাল বিজেপি! বুথ ফেরত সমস্ত সমীক্ষাকে একেবারে ফুঁৎকারে উড়িয়ে বাংলা নিজের দখলেই রাখলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফলাফল ঘোষণা হতেই পরিষ্কার হয়ে যায় ৪০০ আসন পেরনো তো দূর বাংলা-সহ দেশের একাধিক আসনে জয় তো দূর, জেতা আসনও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। সমতল হোক বা পাহাড় বিজেপির সমস্ত মিথ্যাচারকে দূরে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছে রাজ্যবাসী। এদিনের ফলাফলে সেই ছবিই ফের ধরা দিল।

উত্তরবঙ্গকে বিজেপি নেতারা ‘শক্ত ঘাঁটি’ বলে দাবি করলেও পাহাড়ের একাধিক জেতা আসনে লজ্জাজনক হার গেরুয়া বাহিনীর। কোচবিহারে পরাজয় স্বীকার করতে হয়েছে বিজেপির বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের। ২০১৯ ও ২০২১ সালে দক্ষিণবঙ্গের তুলনায় পাহাড়ে ভালো ফল করেছিল বিজেপি। তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের হাত ধরে পাহাড়ে প্রত্যাবর্তন তৃণমূলের। এদিন বিজেপির গদ্দার নিশীথ প্রামাণিককে গোহারান হারালেন তৃণমূলের জগদীশ চন্দ্র বাসুনিয়া।

তবে শুধু পাহাড় বললে ভুল হবে সমতলের দিকে নজর রাখলেও চোখে পড়ে কোনওরকমে চতুর্থবারের জন্য মোদি সরকার দিল্লিতে টিকে গেলেও, বাংলায় লজ্জাজনক হার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ব্যারাকপুরের অর্জুন সিং, হুগলির লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দেবশ্রী চৌধুরী-সহ একঝাঁক হেভিওয়েটের।


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...