Monday, June 22, 2026

ভোটের পরই চাপড়ায় খুন তৃণমূল কর্মী

Date:

Share post:

ভোট মিটতেই চাপড়ার মাধবপুরে খুন হলেন এক তৃণমূল কর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মসলেম শেখ (৫৫)। বাড়ি চাপড়ার হাটরা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মসলেম শেখ আদালতে গিয়েছিলেন একটি কেসে হাজিরা দিতে। ফেরার পথে দুপুরে মাধবপুরের একটি মদের দোকানের কাছ থেকে তাঁকে একটি বাগানে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানেই খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে খুন করা হতে পারে মসলেমকে।

আরও পড়ুন- দেশের রায় বিরুদ্ধে গিয়েছে, প্রকাশ্যে দোষারোপ শুরু আরএসএস-বিজেপির

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...