Tuesday, June 23, 2026

‘সবুজই প্রেরণা’, বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর সবুজ-বার্তা

Date:

Share post:

পরিবেশ দিবসের প্রায় সমার্থক হয়ে গিয়েছে বৃক্ষরোপণ। কারণ গাছ বাঁচলে পরিবেশে প্রাণ বাঁচবে। পৃথিবীকে সেই সবুজে ভরে ফেলার বার্তাই বিশ্ব পরিবেশ দিবসে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছে বাংলার মানুষ সেই তৃণমূলেই আস্থা রেখেছেন। গোটা বাংলা ভরে গিয়েছে সবুজ আবিরে। তার পরের দিনই পরিবেশ দিবসে ফের সবুজের বার্তা তৃণমূল সুপ্রিমোর।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা লেখেন, “সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। তাই আমরা বলি –

সবুজ বাঁচাও, সবুজ দেখাও,
সবুজের মাঝে বিবেক জাগাও
সবুজ ধ্বংস করো না
সৃষ্টিকে উপড়ে দিও না
ওরাও তো বাঁচতে চায়
ওরাও তো হাসতে চায়
ওদের মুখে হাসি ফোটাও
নূতন যুগের আহ্বানে
নব প্রজন্মের প্রাণের টানে
নূতন চলেছে নূতনের সন্ধানে
মুক্তি চলেছে শান্তির বন্ধনে
সবুজ চলেছে যুগের আহ্বানে
সবুজের রঙে লাল কখনো হয়না
বসন্তের সৌরভ সবুজের বড় পাওনা –
ওরাও তো খেলতে চায়
ওরাও তো আলো দেখায়
তাই ওদের বুকে এসো সোনা ঝরাও
সবুজ বাঁচাও, সবুজ দেখাও।

সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা।”

মমতা বুঝিয়ে দিলেন রাজনীতির অস্থিরতা যতই প্রভাব ফেলুক বর্তমান জীবনে, রাজ্যের মানুষ ও পরিবেশের সুস্থতার জন্য তিনি সর্বদাই সজাগ।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...