Tuesday, June 23, 2026

এই টি-২০ বিশ্বকাপই শেষ অ্যাসাইনমেন্ট, সাফ জানালেন দ্রাবিড়

Date:

Share post:

দেশের মাটিতে ১৭তম আইপিএল চলাকালীনই জানা গিয়েছিল, এ বার নতুন কোচের খোঁজে বিসিসিআই। কারণ, ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরোনোর কথা ছিল টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। যে কারণে বোর্ডের পক্ষ থেকে নতুন কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। শুরুর দিকে ভারতের নতুন কোচ হতে পারেন বলে একাধিক নাম উঠে আসছিল। শেষ অবধি গৌতম গম্ভীরকে পরবর্তী ভারতের কোচের জন্য অনেকেই এগিয়ে রেখেছেন। এ বার কোচের পদ ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ সফর শুরুর আগে নিউ ইয়র্কে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এই বিশ্বকাপই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। রাহুল দ্রাবিড় বলেছেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’

রাহুল সাফ জানিয়েছেন, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যথেষ্ট সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি ভারতীয় শিবিরে আসেনি। এ বার দেখার নিজের শেষ অ্যাসাইমেন্ট হাসিমুখে দ্রাবিড় শেষ করতে পারেন কিনা।





 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...