Saturday, June 27, 2026

NDA-র সরকার গড়া নিয়ে সংশয় আছে: দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশনের মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করতে চেয়েছিল বিজেপি। জনগণ তাদের রায় জানিয়েছেন। NDA-র সরকার গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। বুধবার, দিল্লির বৈঠকে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির (BJP) ভবিষ্যবাণী উল্টো হয়েছে। যা তারা নিজেদের দলের জন্য বলেছিল, সেটা তৃণমূলের পক্ষে হয়েছে। এভাবেই তারা পূর্বানুমান করতে থাকুক। অযোধ্যায় বিজেপির হার নিয়ে অভিষেক বলেন, প্রভু রাম আয়ে, তো ইনসাফ আয়া।মঙ্গলবার, জয়ের পরেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, বুধবার, INDIA-র বৈঠকে যোগ দিতে যাবেন অভিষেক। সেই মতো এদিন রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে কলকাতা বিমানবন্দরে তিনি জানান, গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ। সেই রায়ে তারা জানিয়েছেন, বিজেপি বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশনের মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করতে চেয়েছিল। বাংলায় এসে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। মানুষ ভালো ভাবে নেয়নি।

বৈঠক নিয়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, NDA-র সরকার গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। তবে, সারাদেশ থেকে বিভিন্ন দলের নেতারা আসছেন। তাঁদের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপরেই বিজেপি তীব্র কটাক্ষ বলেন, “যত আসনের কথা নিজেদের জন্য বলে, সেই আসন তৃণমূল পায়। ওরা ২১-এ বলেছিল ২০০ পার, তৃণমূল দুশোর বেশি আসন পেয়েছিল। এবার বলেছিল ৩০টা আসন পাবে, তৃণমূল ২৯টা আসন পেয়েছে। আমি বিজেপিকে বলব, এরকম প্রেডিকশন করতে থাকুন।“

অযোধ্যাতেও জেতেনি বিজেপি। এই প্রসঙ্গে অভিষেক মোক্ষম খোঁচা দিয়ে বলেন, রামমন্দিরকে হাতিয়ার করেও ভোটে জিততে পারেনি বিজেপি। একটাই কথা বলা যায়, “প্রভু রাম আয়ে, তো ইনসাফ আয়া।“







Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...