Saturday, June 20, 2026

আইরিশ বধের লক্ষ্যে আজ রোহিতের ওপেনিং পার্টনার কে?

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া । বাংলাদেশের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী রোহিত ব্রিগেড। যদিও প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হালকা ভাবে নিতে চাইছে না মেন ইন ব্লু। আজ সম্ভাব্য একাদশ কী হতে পারে এবং ওপেনিং জুটি হিসেবে কারা মাঠে নামবেন সেই দিকে আগ্রহ রয়েছে ক্রীড়া প্রেমীদের। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি, না যশস্বী জয়সওয়াল কাকে দেখা যাবে তাই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। বুধবার ভারতীয় সময়ে রাত আটটা থেকে ম্যাচ শুরু, তার আগে সামনে এলো সম্ভাব্য একাদশের তালিকা।

৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াতে। সেই দুঃখ ঘোচাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম থেকেই মরিয়া হয়ে ঝাঁপাতে চায় বিরাট-রোহিত-হার্দিকরা। যেহেতু যশস্বীর আইপিএল  পারফরম্যান্স খুব একটা ভাল নয়, আই সেক্ষেত্রে ভারত অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামতে পারেন বিরাট কোহলি। ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ শুধু যে কামব্যাক করেছেন তাই নয় নিজেকে প্রমাণ করেছেন তাই প্রথম একাদশে তাঁর জায়গা পাকা। আইসিসির (ICC) টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার সূর্য কুমার যাদব দলে থাকছেন। মাঝের ওভার গুলোতে দারুণ কিছু শট খেলার জন্য শিবম দুবে এবং সহ অধিনায়ক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) আজকের ম্যাচে দেখা যাবে। এরপর রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং থাকছেন বলেই মনে করা হচ্ছে।





Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...