Friday, June 19, 2026

রবীন্দ্র- সত্যজিতের সাহিত্য মিশিয়ে ঋত্বিকের ‘সনাতন’ পোস্ট! বিজেপিকে বিঁধছে টলিউড

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপি (BJP ) বিরোধিতায় সরব বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) একাংশ। ধর্ম নিয়ে গেরুয়া শিবিরের রাজনীতিকে কটাক্ষ করে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা, ‘সনাতন ও সনাতন, একটু জিরো’। মোদি রাজনীতিকে খোঁচা দিয়ে অভিনেতা ‘সনাতন ভৃত্য’ শব্দটিও ব্যবহার করেছেন। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের পোস্টে রবীন্দ্রনাথ আর সত্যজিতকে মিলিয়ে দিয়েছেন তিনি। পোস্টে লাইক করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দামিণী বেণু, ঋদ্ধি সেন, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও অনেকে। কিন্তু রাজনৈতিক দলকে নিশানা করতে গিয়ে ‘সনাতন’ শব্দের ব্যবহার ভাল চোখে দেখছে না সোশ্যাল মিডিয়া (Social media) ব্যবহারকারীর একাংশ। শুরু ট্রোলিং।

রামের নামে মন্দির রাজনীতি করে রাম রাজ্যে সবথেকে বড় ধাক্কা খেয়েছে মোদি সরকার। মানুষ যে ধর্ম নিয়ে রাজনীতি করা পছন্দ করেনা, ভোটের ফলাফল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিজেপিকে। ঋত্বিক যে প্রথম ছবিটা পোস্ট করেছেন সেখানে লেখা, ‘এখানে ওখানে সেখানে যেখানেই মন্দির হোক, যার মন্দির সে তোমার হয়ে ভোট লড়বে না। থিমের প্যান্ডেল হতে পারে কিন্তু থিমের পুরুত হলে কি হয় বুঝেছিস?’ অর্থাৎ বিজেপি বিরোধিতা স্পষ্ট। ‘সনাতন’ শব্দ দিয়ে তৈরি সাহিত্য সংস্কৃতির ছটি আলাদা লাইন অভিনেতা নিজের পোস্টে উদ্ধৃত করার পরই প্রবল ট্রোলিং শুরু।হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে সরব হয়েছেন অনেকে। পাল্টা জবাব দিয়েছেন ঋত্বিকও। কেউ লিখেছেন, সনাতন আছে বলেই সনাতনকে নিয়ে বলা যায়! না হলে এত সাহস হত না। কেউ আবার সরাসরি ধর্মের অপমান বলে তোপ দেগেছেন। সমাজ মাধ্যমের পাতাতে ঋত্বিক এইসব কটাক্ষের জবাবে লেখেন, ‘ধর্ম কোথায় পেলেন? আতঙ্ক? না নির্বোধ?’।

শুধু ঋত্বিক নন, অযোধ্যায় বিজেপির হারকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও । তাঁকে আবার বিজেপি বিরোধীতার জন্য হুমকির মুখে পড়তে হয়েছে বলে খবর। সব মিলিয়ে তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনীতির উপস্থিতি নিয়ে সরগরম টলিউড।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...