Friday, June 19, 2026

হাঁসের ডিম ভাঙতেই বের হল সাপের বাচ্চা! আতঙ্ক এলাকায়

Date:

Share post:

ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে তার ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এই ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে পোল্টি্র ডিম ভাঙতেই, ডিমের ভেতর থেকে বেরিয়ে এল সাপের বাচ্চা। এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহী গ্রামের ডিহি পাড়ার বাসিন্দারা। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
জানা গিয়েছে, ডিহি পাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবির চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের আবাসস্থল থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন বৃহস্পতিবার সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নিলে তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে চিৎকার শুরু করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ডিমের ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমান। পরে সকলের উপস্থিতিতে সাপটিকে পুড়িয়ে ফেলা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।





Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...