Friday, June 19, 2026

উৎক্ষেপণের পরই রকেটে সমস্যা! বাধা পেরিয়ে ফের মহাকাশে পাড়ি সুনীতা উইলিয়ামসের 

Date:

Share post:

তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। নানা বাধা বিপত্তি কাটিয়ে সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান। অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস–ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু। এবারও মহাকাশ অভিযানে সুনীতা সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি। তাঁর কাছে গণেশ ‘লাকি চার্ম”। এই অ্যাটলাস ৫ রকেটটি তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে। এদিকে উৎক্ষেপণ সফল হলেও গন্তব্যের পথে যেতে যেতে রকেটে হিলায়াম লিক হয়। তবে তাতে বড় কোনও সমস্যা হয়নি।

সহকর্মী বুচ উইলমোর–এর সঙ্গে এই অভিযানে গেলেন উইলিয়ামস। আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা। অ্যাটলাস ৫ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তাঁরা। গত ৭ মে সূচনার দিন নির্দিষ্ট থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। অবশেষে তাঁরা বুধবার যাত্রা করেন। উইলিয়ামস–উইলমোর জুটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সপ্তাহ থাকার পর পুনর্ব্যবহারযোগ্য ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস। একসময় সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও হিল তাঁর দখলে। এবারের অভিযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনের হারমোনি মডিউলে গিয়ে জুড়বে সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলটি। সেখানে বিভিন্ন পরীক্ষা চালানোর কথা সুনীতাদের।

নাসা জানিয়েছে, স্টারলাইনার সঠিক কক্ষপথের হদিশ পেয়ে গিয়েছে। একদিন পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে রকেট নোঙর করনে সুনীতা এবং উইলমোর। এই মুহূর্তে ওই কক্ষপথে মহাকাশচারী সম্বলিত আমেরিকার ৩টি মহাকাশযান অবস্থান করছে- বোয়িং স্টারলাইনার, ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ক্রিউ ড্র্যাগন এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন।


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...