Friday, June 19, 2026

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল! প্রথম বাঁকুড়ার কিংশুক, বাড়ল পাশের হার

Date:

Share post:

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। বৃহস্পতিবার দুপুর আড়াইটের কিছু সময় পর সাংবাদিক বৈঠক করেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। এদিন জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের পাশাপাশি প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। তবে অনলাইনে রেজাল্ট জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে।

ফলাফল প্রকাশের পর দেখা যায় রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র, দ্বিতীয় কল্যানীর শুভ্রদীপ পাল, তিনি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের পড়ুয়া।
তৃতীয় কৃষ্ণনগরের বিবস্বন বিশ্বাস, তিনি কৃষ্ণনগরের বিশাল মোরো স্কুলের ছাত্র। চতুর্থ স্থানে রয়েছেন শিলিগুড়ির ইরাদ্রি বাসু খান্দ, তিনি ডাবগ্রাম-ফুলবাড়ির দার্জিলিং পাবলিক স্কুলের পড়ুয়া। পঞ্চম নরেন্দ্রপরের বাসিন্দা কলকাতার সাউথ হাইস্কুলের পডুয়া ময়ূখ চৌধুরী, ষষ্ঠ হয়েছেন হুগলির ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের পড়ুয়া ঋতম বন্দ্যোপাধ্যায়‌। সপ্তম আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের পড়ুয়া অভীক দাস। অষ্টম হয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অথর্ব সিংহানিয়া। নবম স্থান অধিকার করেছেন স্কটিশ চার্চ কলেজিয়েট হাইস্কুলের পড়ুয়া সৌনক কর এবং দশম স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া বিজিত মইশ।

তবে গতবারের থেকে এবছর বেড়েছে পাশের হার। জয়েন্টে পাশের হার বেড়ে দাঁড়াল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। তবে কবে থেকে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। বুধবার সাংবাদিক বৈঠকে কাউন্সেলিংয়ের সম্ভাব্য সময় নিয়ে মুখ খুলতে চাননি রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানান কাউন্সেলিং যাতে দ্রুত করা যায়, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হবে।


উল্লেখযোগ্যভাবে এবার জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে চারজন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। চলতি বছর পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৪,৪৬৭ । উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন।


Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...