Friday, June 19, 2026

বার্ড ফ্লুয়ের দাপট থেকে রেহাই নেই! বিশ্বে প্রথম মানুষের মৃত্যুতে চাঞ্চল্য, বিস্ফোরক রিপোর্ট WHO-র

Date:

Share post:

এবার বার্ড ফ্লুয়ের (Bird Flu) থাবায় মৃত্যু হল মানুষের। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর মেক্সিকোর (Mexico) ওই বাসিন্দা গত এপ্রিল মাসে বার্ড ফ্লুয়ের ভাইরাসে আক্রান্ত হন। তবে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয় আক্রান্তের। কিন্তু কী ভাবে তিনি বার্ড ফ্লু ভাইরাসের সংস্পর্শে এলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত ২৪ এপ্রিল মৃত্যু হয় বৃদ্ধের।

ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বার্ড ফ্লু মানুষের শরীরে ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছয়নি। ৫৯ বছর বয়সী মেক্সিকোর বাসিন্দা বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মেক্সিকোর সিটি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৪ এপ্রিল তাঁর মৃত্যু হয়। জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, মাথা ঘোরা, বমি বমি ভাবের মতো একাধিক উপসর্গ ছিল তাঁর। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সাফ জানানো হয়েছে, A(H5N2) ভাইরাস মেক্সিকোর একটি পোলট্রিতে পাওয়া গিয়েছে। সেখান থেকে কোনওভাবে মেক্সিকো শহরে তা ছড়িয়ে পড়েছে কি না, তা অবশ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

তাৎপর্যপূর্ণভাবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুয়ের যে H5N1 ভাইরাস ছড়িয়ে পড়েছে তার সঙ্গে মেক্সিকোর এই ভাইরাসের কোনও মিল নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত H5N1 ভাইরাসে আক্রান্ত হয়েছেন ডেয়ারি ফার্মের তিন কর্মী। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও জানানো হয়েছে, মৃতের শরীরে কী ভাবে বার্ড ফ্লুয়ের মারণ ভাইরাস ছড়িয়ে পড়ল তার উৎসের সন্ধান মেলেনি।

তবে পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত কোনওভাবেই পোলট্রি ফার্মের সংস্পর্শে যাননি। তবে একাধিক রোগে জর্জরিত ছিলেন। তিন সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। কিডনির সমস্যায়ও ভুগছিলেন। এছাড়াও টাইপ-২ ডায়বেটিসের রোগী ছিলেন তিনি। এর আগে মার্চ মাসে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রক A(H5N2) নিয়ে তেমন কোনও ঝুঁকি নেই বলেই জানিয়েছিল। তবে এপ্রিল মাসে এই মৃত্যুর ঘটনার পর সতর্ক হয়েছে প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত মানুষদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা খুব প্রয়োজন।


Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...