Monday, April 6, 2026

দুই দলের সংঘর্ষে উত্তপ্ত ব্যারাকপুর, চলল গুলি

Date:

Share post:

ভোট মিটতেই এলাকা দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্য সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর।এমনকী চলল বেপরোয়া গুলি। স্থানীয়রা এমনই জানিয়েছেন। খড়দহের টিটাগড় ডোমপট্টি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, ব্যারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জয় উপলক্ষে এলাকায় বিজয় উৎসবের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের বাইরে কালু ও রামু গোষ্ঠীর এক যুবককে মারধরের অভিযোগ ওঠে অর্জুন ভাসফর গোষ্ঠীর বিরুদ্ধে। এই খবর পাওয়া মাত্রই রামু ও কালুর গোষ্ঠীর দলবল সেখানে উপস্থিত হয়। তারপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ ধস্তাধস্তি- সংঘর্ষ চলাকালীন চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ ও টিটাগড় থানার পুলিশ। উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পরিস্থিতি থমথমে। ফের যাতে ঝামেলা না হয়, সেই কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। তবে ভোট পরবর্তী সন্ত্রাস বলে এটা মানতে রাজি নন পার্থ ভৌমিক। তিনি বলেছেন,২০১৯ আর ২০২৪ এর মধ্যে কি কোনও পার্থক্য দেখতে পাচ্ছেন না। গোটা বারাকপুর জুড়ে তিনটে ঘটনা ঘটেছে। মাদ্রালের ৩৩ নম্বর ওয়ার্ড, বারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ড আর ভাটপাড়ার মোমিনপাড়ায় অশান্তি হয়েছে। এগুলে বিক্ষিপ্ত ঘটনা।





Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...