Friday, April 3, 2026

আত্মনির্ভরতার জ্ঞান দিয়ে পরনির্ভর মোদি: কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রাষ্ট্রপতির কাছে এনডিএ সরকার গড়ার আবেদন করে শপথ গ্রহণ করার আবেদন শুক্রবারই জানান নরেন্দ্র মোদি। কিন্তু আদৌ সেই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকবে কি না তা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল। কোনওমতে ‘কৃত্রিম আত্মবিশ্বাসের’ সাহায্যে এনডিএ জোট সঙ্গীদের চাঙ্গা রাখার যে চেষ্টা করছেন নরেন্দ্র মোদি, তা আদতে এতদিন ধরে আত্মনির্ভরতার কথা বলে আসা মোদিকেই ঘুরিয়ে বিদ্রুপ করছে বলে দাবি তৃণমূলের।

শুক্রবার এনডিএ-র জয়ী সাংসদদের সঙ্গে বৈঠকে অদ্ভুত পরিবর্তন শোনা যায় মোদির গলায়। সেখানে বারবার তিনি দেশ শাসনে জোটের গুরুত্বের কথাই বলেন। গোটা দেশ চালাতে একাই সক্ষম বিজেপি, এমন দাবি লোকসভার ফলাফলের পরে কোনওভাবেই আর করা সম্ভব না বিজেপির পক্ষে। ফলে শুক্রবারের মোদির বক্তৃতার পরে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের কটাক্ষ, “যে ব্যক্তি কয়েক বছর ধরে আত্মনির্ভরতার জ্ঞান এত দিয়ে গেলেন, তাঁকেই একটি পরনির্ভর, শরিক-নির্ভর সরকার তৈরি করতে হচ্ছে।”

সেই সঙ্গে বিরোধী জোটকে কটাক্ষ করতে গিয়ে যা বলছেন মোদি তা যে আদতে তাঁর ভোকাল টনিক, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, “এই সরকার স্থায়ী হবে না। অদূর ভবিষ্যতেই চরম নাটকীয় চোরা স্রোতের মধ্যে পড়বে। কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকীদের মধ্যে ঢুকিয়ে দিতে ২৯ সালের গল্প বলছেন নরেন্দ্র মোদি। জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কি না, এই সরকার থাকবে কি না।”

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...