Friday, April 3, 2026

রবিবার টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ, ম্যাচ ঘিরে তৈরি হয়েছে সংশয় , কিন্তু কেন?

Date:

Share post:

আগামী রবিবার টি-২০ বিশ্বকাপের মহা ভোল্টেজ ম্যাচ। ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। লক্ষ্য লক্ষ্য টাকায় বিক্রি হয়েছে বিশ্বকাপের টিকিট। তবে এই ম্যাচ ঘিরে চিন্তার ভাজ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ এই ম্যাচ নাকি ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। এমনটাই জানাল স্থানীয় আবহাওয়া দপ্তর।

এই নিয়ে শুক্রবার আবহাওয়া দপ্তর বলেছে, আগামী ৯ জুন স্থানীয় সময় বেলা ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর আধ ঘণ্টা পর ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ৪৫-৫০ শতাংশ বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টির হার খানিকটা কমে ৩০ শতাংশ হতে পারে। এর অর্থ, নির্ধারিত ম্যাচের পুরো সময়টাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন সমর্থকরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেটে ফেলেছেন তারা।জানা যাচ্ছে, এই ম্যাচের ন্যূনতম টিকিটমূল্য ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা। প্যাভিলিয়ন ও বাউন্ডারি আসনের টিকিটের দাম আনুমানিক দেড় লক্ষ টাকা। টিকিটের মূল্য সর্বোচ্চ কর্নার ও ডায়মন্ড ক্লাবে প্রায় ৮ লক্ষ টাকা।

আরও পড়ুন- আয়ারল্যান্ড ম্যাচে কোন মন্ত্রে সাফল্য ? পাকিস্তান ম্যাচের আগে ফাঁস করলেন হার্দিক

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...