Wednesday, June 24, 2026

বিজেপির নেতারা প্রচারের টাকা তছরূপ করেছে! হারের পর বিস্ফোরক কৃষ্ণনগরের রানিমা

Date:

Share post:

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে রাজবা়ড়ির বধূ অমৃতা রায়কে প্রার্থী করেছিল বিজেপি। এই কৃষ্ণনগর রাজ্যের একমাত্র আসন, যেখানে দুটি সভা করেছেন খোদ নরেন্দ্র মোদি। একটি ভোট ঘোষণার আগে, একটি পরে। শুধু তাই নয়, রাজমাতার পালে হাওয়া দিয়ে মোদি নিজে অমৃতা রায়কে ফোন করেছিলেন। সেই কথোপকথন ভাইরাল করা হয় বিজেপির তরফে, যাতে ভোট বাক্সে তার প্রভাব পড়ে। মোটকথা মহুয়া মৈত্রকে হারানোর জন্য বিজেপির যা যা করার ছিল সবই করেছে। কিন্তু মেলেনি কাঙ্খিত জয়। বরং, ড্যাং ড্যাং করে কৃষ্ণনগর থেকে আরও একবার দিল্লি যাবেন তৃণমূলের মহুয়া মৈত্র।

এদিকে ভোটে হারের পরেই পরাজয়ের দায় কার্যত দলীয় নেতৃত্বের একাংশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন রাজমাতা অমৃতা রায়। তাঁর বক্তব্য, অন্যের কথা শুনে ‘ভুল হয়েছে’! নিজের পরিকল্পনা মতো চললে ভোটে আরও ভাল ফল করতেন। দলের নেতাদের বিরুদ্ধে যে ভাবে সরব হয়েছেন অমৃতা, তাতে প্রশ্ন উঠেছে, এর পরেও কি তিনি রাজনীতিতে থাকবেন? আজ, শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে জানান, ‘‘এরপরেও যদি রাজনীতিতে থাকি, তাহলে নিজের বুদ্ধিতেই চলব! অন্যের কথায় নয়!’’মহুয়া মৈত্রের কাছে ৫৭ হাজারের বেশি ভোটে হেরে অমৃতা বলেছেন, ‘‘এই পরাজয় মানতে পারছি না। ওরা যেমন বলেছে, তেমনই করেছি। আমি তো রাজনীতিতে নতুন। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচার করেছি। যেখানে বলেছে, সেখানে গিয়েছি। অন্যের বুদ্ধিতে চলেছি। নিজের বুদ্ধিতে চললে এর চেয়ে ভাল ফল করতাম।’’

এক ধাপ এগিয়ে অমৃতার ঘনিষ্ঠদের অভিযোগ, রাজবধূকে ‘ডুবিয়েছেন’ তাঁর ভোটপ্রচারের দায়িত্বে থাকা নেতারা। তাঁরা ‘দুর্নীতি’ করেছেন। প্রচারের জন্য আসা অর্থ সরিয়েছেন। অমৃতার এক ছায়াসঙ্গী শুক্রবার বলেন, ‘‘রানিমার কথায় কেউ কান দেননি। রানিমা চোখের সামনে দেখেছেন দুর্নীতি হচ্ছে! উনি সে কথা বলেওছেন। কিন্তু ওঁর কথা শোনা হয়নি। উল্টে এখানকার নেতৃত্ব যা বলেছেন, তা-ই করতে হয়েছে। রানিমা যদি নিজের বুদ্ধিতে চলতেন, তা হলে হারতেন না। মোদিজি -শাহজির সভায় চুরি হয়েছে। বার বার হিসাব চাওয়া হয়েছে। কিন্তু কেউ হিসাব দেয়নি। সই করিয়ে চেকবুক নিয়ে নেওয়া হয়েছিল। পাশবইও রানিমার কাছে ছিল না।’’

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...