Wednesday, June 24, 2026

মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর বেঙ্গালুরুর বিশেষ আদালতে

Date:

Share post:

এবার আদালত থেকে স্বস্তির খবর পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি বিজ্ঞাপনে আপত্তি জানিয়ে মানহানির মামলা দায়ের করেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানহানির মামলায় এদিন রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করে বেঙ্গালুরুর বিশেষ আদালত। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পান রাহুল গান্ধী।
এই মানহানির মামলা দায়ের করা হয়েছিল কেন? ২০২৩ সালের মে মাসে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেন, সরকারি কাজের জন্য নাকি সেই সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিত।বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ৪০ শতাংশের সরকার বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এমনকি একটি সংবাদপত্রে এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞাপনও দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্ণাটকের বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।ওই মামলাতেই শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাহুলকে জামিন দেয় কর্ণাটকের ওই নিম্ন আদালত।
রাহুল গান্ধীর পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল বিজেপি। তবে ওই দুই নেতা অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন গত ১ জুন। সেদিনই মামলায় জামিন মঞ্জুর করা হয়।প্রায় দশ বছর পর এবারের লোকসভা নির্বাচনে সাফল্যের স্বাদ পেয়েছে কংগ্রেস। এর নেপথ্যে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা-র বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়েনাড় এবং রায়বরেলি, দুটি আসন থেকেই জিতেছেন রাহুল গান্ধী।
শুধু তাই নয়। এবার অমেঠি আসনটিও বিজেপির স্মৃতি ইরানির হাত থেকে উদ্ধার করেছে কংগ্রেস। এবার হয়তো বিরোধী দলনেতার আসনে বসতে পারেন রাহুল, যা বাস্তবায়িত হলে এক দশক পর এমনটা হবে। ২০১৪ সালে মাত্র ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস।
২০১৯ সালের ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২। লোকসভার মোট আসনের ১০ শতাংশ না পাওয়ায় বিরোধী দলনেতার মর্যাদা পায়নি কংগ্রেস।





Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...