Monday, June 22, 2026

ভোটের ফল ঘোষণার পরই নয়া রেপো রেট ঘোষণা! আদৌ কমলো EMI-র বোঝা? 

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই এবার নয়া রেপো রেট (Repo Rate) ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তবে চলতি বছরেও আমজনতাকে স্বস্তি দিয়ে সুদের হার অপরিবর্তিত রাখা হল। রেপো রেট এই নিয়ে টানা ৮ ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ৫ জুন থেকে শুরু হওয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে দেশবাসীকে এই তথ্য জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ফলে রেপো রেট আরও একবার স্থির রইল ৬.৫০ শতাংশেই।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ৪:২ অনুপাতে সদস্যরা রেপো রেট স্থির রাখার সিদ্ধান্তেই মতপ্রকাশ করেছেন। তবে এই বৈঠকে আরবিআই সুদের হার বৃদ্ধি না করার অর্থ হল, লোনের EMI বাড়বেও না বা কমবেও না। কারণ রেপো রেট চড়া হলে ব্যাঙ্কগুলো সুদের হার বৃদ্ধি করে, তখনই লোন মহার্ঘ হয়ে ওঠে। কিন্তু এমতাবস্থায় সেই সম্ভাবনা কমল। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট বদল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখনই রেপো রেট বাড়িয়ে করা হয় ৬.৫ শতাংশ আর তারপর থেকে একই আছে সেই রেপো রেট। তবে শক্তিকান্ত দাসের মতে, ৬ সদস্যের মনিটারি পলিসি কমিটির মধ্যে ৪ জন রেপো রেট পরিবর্তনের পক্ষে ছিলেন না। এটি নতুন আর্থিক বছরের দ্বিতীয় এমপিসি সভা এবং বর্তমানে রেপো রেট ৬.৫০ শতাংশে স্থিতিশীল রয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পরে এটি ছিল আরবিআই মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠক। গভর্নর শক্তিকান্ত দাস বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির হার ৪ শতাংশের লক্ষ্যমাত্রা অনুযায়ী আনতে বদ্ধপরিকর। তবে অনেকের ধারণা ছিল ভোটের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার খানিকটা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তা বাস্তবায়িত হল না।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...