Saturday, April 4, 2026

অযোধ্যাবাসীকে অপমান সুনীলের, টেলিভিশনের লক্ষ্মণকে ‘গণতন্ত্র’ শেখালেন উরফি!

Date:

Share post:

লোকসভা নির্বাচনে শোচনীয় অবস্থা বিজেপির (BJP)। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন তো দূরের কথা বিজেপি শাসিত রাজ্যে হারতে হয়েছে পদ্ম শিবিরকে। ধর্মকে হাতিয়ার করে অযোধ্যায় রামমন্দির (Ram Mandir)নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)অথচ ফল প্রকাশিত হতে দেখা গেল সেই ফৈজ়াবাদে কেন্দ্রেই পরাজিত হলেন বিজেপি প্রার্থী। এই নিয়ে দেশ জুড়ে যখন প্রবল কটাক্ষ ঠিক তখনই ‘রামায়ণ’-এর লক্ষ্মণ চরিত্রাভিনেতা সুনীল লহরি (Sunil Lahri)অযোধ্যাবাসীকে ‘স্বার্থপর’ বলে অপমান করলেন। আর তাঁকে পাল্টা ধুয়ে দিলেন বিতর্কিত মডেল উরফি জাভেদ (Urfi Javed)। পর্দায় আইকনিক চরিত্রকে বাস্তবে গণতন্ত্রের শিক্ষা দিলেন এই নেট-প্রভাবী তারকা।

রামের নামে বিজেপির রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মন্দির তৈরি করে যে মানুষকে বোকা বানানো যায় না তা টের পেয়েছেন নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে খারাপ ফলের পাশাপাশি অযোধ্যায় এই ফলাফল দেখে বেশ চটেছেন অভিনেতা সুনীল। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লহরি একাধিক পোস্টে অযোধ্যার মানুষকে আক্রমণ করেছেন। একটি পোস্টে লিখেছেন, “বনবাসের পর এই অযোধ্যাবাসীই সীতাকে সন্দেহ করেছিল। আমরা সেটা ভুলে যাচ্ছি। যাঁরা ঈশ্বরকে পর্যন্ত অস্বীকার করেন, তাঁদের কী বলবেন আপনারা? স্বার্থপর। ইতিহাস সাক্ষী থেকেছে যে, অযোধ্যার মানুষ সব সময়ে নিজের রাজার সঙ্গে প্রতারণা করেছেন। লজ্জা হওয়া উচিত।” এরপরই পাল্টা জবাব দিয়েছেন উরফি। সুনীলকে উদ্দেশ্য করে বিতর্কিত মডেলের জবাব, “এটাকে গণতন্ত্র বলে। স্বার্থপরতা নয়।”

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...