Saturday, May 23, 2026

যোগাযোগ ব্যবস্থায় জোর! ৫ বছরের চুক্তিসাপেক্ষে কলকাতা বন্দরের দায়িত্বে আদানি গোষ্ঠী

Date:

Share post:

কলকাতা বন্দরে (kolkata Port) গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেল আদানি গোষ্ঠী (Adani Group)। আদানি গোষ্ঠী কলকাতার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের নেতাজি সুভাষ ডকে কন্টেনার পরিষেবা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বরাত পেয়েছে। একটি বিবৃতিতে সাফ জানানো হয়েছে, সম্প্রতি কলকাতা বন্দরে কন্টেনার পরিষেবার দায়িত্ব পাওয়ার জন্য বিডিংয়ের আয়োজন করা হয়। সূত্রের খবর, আদানি গোষ্ঠী যে প্রস্তাব দিয়েছিল, তা গৃহীত হয়েছে। পাঁচ বছরের জন্য কন্টেনার পরিষেবা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে তারা।

এদিকে সূত্রের খবর, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার সাত মাসের মধ্যে মালপত্র নিয়ন্ত্রণের সরঞ্জাম বসিয়ে ফেলতে হবে। পাশাপাশি বিবৃতিতে আদানি গোষ্ঠীর তরফে আশাপ্রকাশ করা হয়েছে, কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে কন্টেনারে পরিচালনার দায়িত্ব পাওয়ায় টার্মিনাল এবং অন্যান্য বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। বিশেষত ভিজিনজাম এবং কলম্বোয় ট্রান্সশিপমেন্ট হাবের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতও করা যাবে। যা চলতি বছরের মধ্যে চালু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের হোলটাইম ডিরেক্টর এবং সিইও অশ্বিনী গুপ্তা জানিয়েছেন, দু’দশকের বেশি সময় ধরে ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন কন্টেনার টার্মিনালে কাজ করার যে অভিজ্ঞতা আছে, সেটা কলকাতায় কাজে লাগানো হবে। ফলে লাভবান হবেন আদানি গ্রুপের গ্রাহক এবং সর্বোপরি বাংলার মানুষ।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...