Friday, April 3, 2026

ফাঁকা BTech আসনের জন্য ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হল ল্যাটারাল এন্ট্রি

Date:

Share post:

বিটেকে ফাঁকা আসন ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। রাজ্যের পডু়য়াদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণ রাখার সিদ্ধান্তের পাশাপাশি ভিনরাজ্যের পড়ুয়াদের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাধ্যতামূলক হল। এরপরেও যে আসন থাকবে সেখানে ল্যাটেরাল এন্ট্রি দিয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিটেকে মোট ৪০০-এর বেশি আসন রয়েছে। এতদিন আগে ৬০ শতাংশ আসনে ভর্তি হতে পারতেন জয়েন্টের পড়ুয়ারা। এরপরের বছর বিএসসি’র পড়ুয়ারা জেলেট পরীক্ষা দিয়ে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হতেন। কিন্তু এই বছর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের পড়ুয়াদের ১০০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮০ শতাংশ আসন বরাদ্দ থাকবে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য। বাকি ২০ শতাংশ ভিন রাজ্যের পড়ুয়ারা ভর্তি হতে পারলেও সেক্ষেত্রে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় র‌্যাঙ্ক থাকতে হবে।

এরপর যে আসনগুলি ফাঁকা থাকবে সেখানে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি করা হবে। ফলে, আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনাও কমবে। এরপর ধীরে ধীরে ১০ শতাংশ আসন ল্যাটারাল এন্ট্রির জন্য বের করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিটেকে ভর্তি নিয়ে ৯০ শতাংশ আসনই রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত করে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ও এই একই ব্যবস্থা নিল।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...