Sunday, June 21, 2026

বিশ্বকাপের মহারণের আগে অনুশীলনে চোট রোহিতের, পাকিস্তান ম্যাচে পারবেন খেলতে?

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচের আগে একটা প্রশ্ন উকি দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে , আর তা হল ভারত অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে খেলতে পারবেন কিনা? কারন এই ম্যাচে নামার আগে অনুশীলনে হাতে চোট পান হিটম্যান। নেটে ব্যাটিং অনুশীলনের সময়ে আচমকাই একটা বল এসে লাগে রোহিতের বাঁ হাতের বুড়ো আঙুলে।এর পরই প্রশ্ন জাগে তিনি কি আগামিকালের ম্যাচে খেলতে পারবেন কিনা? যদিও চোট গুরুতর নয় বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, অনুশীলনে চোট লাগার পর যন্ত্রণায় গ্লাভস খুলে ফেলেন ভারত অধিনায়ক। সেই সময় তাঁর চোট খতিয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়ে মেডিক্যাল টিম। ভারত অধিনায়কের চোট ভালো করে পরীক্ষা করে দেখেন তাঁরা।যদিও চোট গুরুতর নয় বলে জানা যাচ্ছে। সূত্রের খবর। কিছুক্ষণ পরেই রোহিত শর্মা ফের ব্যাট করতে নেটে নামেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কাঁধে বল লেগেছিল ভারত অধিনায়কের। তবে ম্যাচ শেষে জানিয়েছিলেন তাঁর চোট গুরুতর নয়,। তবে এরই মধ্যেই ভারত-পাক ম্যাচের আগে অনুশীলনে ফের বুড়ো আঙুলে চোট পেলেন রোহিত।

আরও পড়ুন- আগামিকাল বিশ্বকাপের মহারণ, চলছে পিচ মেরামতির কাজ : সূত্র

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...