Tuesday, March 31, 2026

আগামিকাল বিশ্বকাপের মহারণ, চলছে পিচ মেরামতির কাজ : সূত্র

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের মহারণ। আগামিকাল বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচের আগে ঠিক করা হচ্ছে মাঠের পিচ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত-বাবরা । এই স্টেডিয়ামের মাঠের পিচের পরিবর্তন করা হচ্ছে। এমনটাই জানাচ্ছে আয়োজকরা।

এই নিয়ে এক কর্তা বলেন, “আইসিসি এবং টি-২০ বিশ্বকাপের আয়োজকেরা বুঝতে পারছে যে নাসাউ স্টেডিয়ামের পিচে ধারাবাহিক বাউন্স নেই। সেই কারণে চেষ্টা করা হচ্ছে সেরা পিচ তৈরি করার। বাকি ম্যাচের কথা ভেবে পিচ ঠিক করার চেষ্টা চলছে।“ জানা যাচ্ছে, পিচে ঘাস রয়েছে। সেই সঙ্গে ফাটলও রয়েছে। সূত্রের খবর, এই ফাটল মেরামত করার চেষ্টা করছেন আয়োজকেরা। ফাটলের কারণেই অসমান বাউন্স তৈরি হচ্ছিল। পিচের উপর রোলার চালানো হচ্ছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। ভারতের ম্যাচ হয়েছিল নিউ ইয়র্কে। সেই ম্যাচে অসমান বাউন্স দেখা গিয়েছিল। কোনও বল বুকের উচ্ছতায় উঠছিল, কোনও বল আবার খুব নিচু হয়ে যাচ্ছিল। পিচে যে গণ্ডগোল রয়েছে তা আয়োজকেরা মেনে নিয়েছেন।

এদিকে আগামিকালের ম্যাচ নিয়ে প্রস্তুতি তুঙ্গে টিম ইন্ডিয়া শিবিরে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য ভারত অধিনায়ক রোহিত শর্মার।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...