Wednesday, June 24, 2026

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিও? মুখ খুললেন লিও

Date:

Share post:

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসিকে? কাতার বিশ্বকাপের পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে মেসি অনুরাগীদের মধ্যে। কারণ কাতার বিস্বকাপের পরই জল্পনা শুরু হয়েছিল ২০২৬ বিশ্বকাপের আগে অবসর নিতে পারেন লিও। আর এই জল্পনা মাঝেই এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মেসি । জানালেন, শারীরিকভাবে কেমন অবস্থায় থাকবেন, তার উপরই নির্ভর করছে বিশ্বকাপ খেলা।

এই নিয়ে মেসি বলেন, “ শারীরিকভাবে কেমন অবস্থায় থাকব, তার উপর পুরোটা নির্ভর করছে। নিজের সঙ্গে তো আর লুকোচুরি করা যায় না। এখনও বছর দু’য়েক বাকি আছে। দেখতে দেখতে সময়টা কেটে যাবে ঠিকই। তবে এখনই বলা সম্ভব না ২ বছর পর আমি কেমন অবস্থায় থাকব। বয়স সংখ্যা মাত্র, তবে তা উপেক্ষাও করা যায় না। আমি এখন যেসব ম্যাচ খেলি, সেগুলি অতীতে আমি যেসব ম্যাচ খেলেছি তাদের মতো নয়। ইউরোপে প্রতি তিনদিনে একটা ম্যাচ খেলতে হত। হয় ঘরোয়া লিগে, নয়তো চ্যাম্পিয়ন্স লিগে। স্পেন হোক বা ফ্রান্স, সব দেশে ছবিটা একই।”

এদিকে কয়েকদিন বাদেই শুরু কোপা । গত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল আর্জেন্তিনা। এই বছরও যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে তাঁর দল, তা জানাতে ভুললেন মেসি। এই নিয়ে লিও বলেন, “ কোপায় আর্জেন্তিনা অবশ্যই ফেভারিট। আমরা গত কয়েক বছরে সব ট্রফিই জিতেছি। আর তার আগে যখন কিছু জিততে পারতাম না, তখনও আমাদের ফেভারিট হিসাবে গণ্য করা হত। কোপা হোক বা অন্য প্রতিযোগিতা, খেলা শুরুর পর ব্রাজিল বা অন্য দলের মতো আর্জেন্তিনাও ফেভারিট হিসাবেই মাঠে নামে। তবে এটাও ঠিক যে লাতিন দলগুলির শক্তি অনেকটা বেড়েছে। উরুগুয়ে ভালো দল। কলম্বিয়া, ইকুয়েডরও আছে। সবটাই মাঠে বোঝা যাবে। তবে আমি মনে করি, আমরা কোপা জয়ের খুব কাছে আছি।”

আরও পড়ুন- বিশ্বকাপের মহারণের আগে অনুশীলনে চোট রোহিতের, পাকিস্তান ম্যাচে পারবেন খেলতে?


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...