Wednesday, March 25, 2026

সুর শুনে গান খুঁজে দেবে YouTube! এসে গেল নতুন ফিচার 

Date:

Share post:

পছন্দের গানের সুর গুনগুন করছেন কিন্তু কথাটা কিছুতেই মনে আসছে না। আমাদের চারপাশে কমবেশি সকলেই এরকম অবস্থার মধ্যে কখনও না কখনও পড়েন বা পড়েছেন। তখন নিজের উপর বড্ড বিরক্তি লাগে। গানের কথা জানেন অথচ সুর মনে পড়ছে না ,এইরকম ক্ষেত্রে অসুবিধা হয় না। সহজেই লিরিক্স টাইপ করে গান খুঁজে বের করে নেওয়া যায়। কিন্তু উল্টোটা হলে বড়ই সমস্যায় পড়তে হয়। এবার মুশকিল আসান করল ইউটিউব (YouTube)। এসে গেল বিশেষ এক ফিচার যা আপনার গুনগুন করতে থাকা সুর শুনে খুঁজে বের করে দেবে আসল গান!

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের নানা প্রয়োজনীয় কাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে। এবার ইউটিউব মিউজিকে এসেছে এআই-চালিত এক নতুন ফিচার। এর মাধ্যমেই না মনে পড়া গানগুলো অনায়াসে খুঁজে বার করা যাবে। প্রায় চার বছর ধরে অ্যান্ড্রয়েডে এটি গুগল অ্যাপ্লিকেশনের অংশ ছিল। ২০২৩ সাল থেকে তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়ে যায়। বর্তমানে অফিসিয়াল ভাবে অ্যান্ড্রয়েডে (৭.০২ ভার্সন অথবা তার উপরের ভার্সনগুলোর ক্ষেত্রে) ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশনে চিহ্নিত হয়েছে। নিজের ডিভাইসে গান সার্চ করার ফিচার খুঁজতে ইউটিউব মিউজিক অ্যাপের উপরের দিকের ডান দিকে যেতে হবে। সেখানে সার্চ আইকনে ক্লিক করলে মাইক্রোফোন সাইনের পাশে একটা নতুন ঢেউয়ের মতো আইকনের দেখা মিলবে। নতুন আইকনে ক্লিক করলে এমন একটি পেজে পৌঁছে যাবেন, যেখানে উপরের দিকে লেখা থাকবে ‘প্লে, সিঙ্গ অথবা হাম আ সং’-এর মতো কয়েকটি শব্দ। ব্যাস তারপর তো আপনার গুনগুন করে ওঠার পালা।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...