Wednesday, March 11, 2026

ভরদুপুরে গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট, আসানসোলে শুটআউটে রানিগঞ্জের ডাকাত দলের যোগসাজশের সম্ভাবনা!

Date:

Share post:

একই দিনে পরপর দুটি শুটআউটের (Shootout) ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে উঠল আসানসোল (Asansol)। রবিবার কয়েক রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর। দুর্ঘটনায় গাড়ির মালিক-সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে তাঁদের রানিগঞ্জ হাসপাতালে (Ranigaunge) ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রানিগঞ্জের সোনার দোকানে হামলা চালানো ডাকাত দলই এমন কাণ্ড ঘটিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে  আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা চক্রবর্তী মোড়ে এক দম্পতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন বাইকে করে আসে এবং সঙ্গে থাকা এক আহত ব্যক্তিকে গাড়ি তোলার অনুরোধ জানান। তবে ওই দম্পতি কিছুতেই রাজি হননি। অভিযোগ, এরপর তিন দুষ্কৃতী আচমকাই তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রে খবর, এ কথা শুনেই কোমর থেকে বন্দুক বার করে নয়নের পায়ে গুলি চালিয়ে দেয় ডাকাতেরা। গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় এক জন নয়নকে বাঁচানোর চেষ্টা করেন। তাঁরও পায়ে গুলি করে ডাকাতেরা। ঘটনায় গাড়িমালিক-সহ দুজন জখম হন। এরপর চেঁচামেচি শুরু হতেই ওই দম্পতির চার চাকা গাড়িটি ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যে শুটআউটে জখমদের উদ্ধার করে রানিগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিন ওই দম্পতি পরিবার নিয়ে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিছু কিনতে চক্রবর্তী মোড়ে গাড়ি থেকে নামতেই সেখানে উপস্থিত হয় সাত ডাকাত। এরপরই ওই ব্যক্তির গাড়ি নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ইতিমধ্যে ডাকাতদের দু’টি বাইকই উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, রবিবার দুপুরে রানিগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সাতজন দুষ্কৃতী গুলি চালাতে চালাতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে দুষ্কৃতী দলের একজন জখম হয়েছেন বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানিগঞ্জের ডাকাতদলই সম্ভবত আসানসোলে শুটআউটে যুক্ত।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...