Friday, April 3, 2026

১৪ বছর পর সিনেপর্দায় কামব্যাক অমিতাভ-অভিষেক জুটির! ইঙ্গিত দিলেন মেগাস্টার

Date:

Share post:

বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে সোশ্যাল মিডিয়ার আগ্রহ কিছু কম নয়। সাম্প্রতিককালে অভিষেক এবং ঐশ্বর্যকে (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan) নিয়ে একাধিক জল্পনা প্রকাশ্যে এসেছে। এসবের মাঝে কখনও কখনও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় থেকেছেন বিগ বি। নিজের কাজ কর্মের নানা ইঙ্গিত দিয়ে থাকেন সেখানে। এবারও সেই রকমই এক ঘটনা ঘটতে চলেছে। প্রায় ১৪ বছর পর পিতা- পুত্রকে এক ফ্রেমে দেখার আশা বাড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন মেগাস্টার। তাহলে কি সত্যি সত্যি বনবাস কাটিয়ে এক সিনেমায় কাম ব্যাক করতে চলেছেন অমিতাভ- অভিষেক (Amitabh Bachchan and Abhishek Bachchan) জুটি?

বাবা – ছেলে একসঙ্গে কাজ করেছিলেন ‘বান্টি অউর বাবলি’, ‘পা’, ‘কভি আলবিদা না ক্যাহনা’র মতো ছবিতে। ‘বান্টি অউর বাবলি’ ছবিতে অভিষেক এবং পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অমিতাভের আইটেম ডান্স ভোলা কঠিন। ত্রয়ীকে একসঙ্গে সিলভার স্ক্রিনে ফিরে পেতে চায় দর্শক। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ। তবে পিতা পুত্রের যুগলবন্দি দেখার সুযোগ হয়তো খুব তাড়াতাড়িই মিলবে। বাবা-ছেলের ডাবিং মুহূর্তের ছবি পোস্ট (Dubbing Picture goes viral) হওয়া মাত্রই সমালোচকদের একাংশ মনে করছে আগামী সিনেমার ইঙ্গিত দিতেই ক্যাপশনবিহীন ভাবে এই ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। যদিও এই নিয়ে দুই অভিনেতার কেউই মুখ খোলেননি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...