Saturday, June 13, 2026

ভারত-পাকিস্তান ম্যাচে কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা? কী বললে নিউ ইয়র্কের আবহাওয়া ?

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের ম্যাচে নামছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য উন্মাদনার তুঙ্গে ক্রিকেটপ্রেমীরা। তবে জানা এই ম্যাচে জল ঢালতে পারে বৃষ্টি। নিউ ইয়র্কের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রবিবার নিউ ইয়র্কে সকালে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই নিউ ইয়র্কের আকাশ মেঘলা থাকবে। তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। নিউ ইয়র্কে সকাল ১০টার সময় বৃষ্টির সম্ভাবনা ১৫ শতাংশ। তবে এরপর ক্রমশ বৃদ্ধি পাবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার সকাল ১১টা নাগাদ নিউ ইয়র্কে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যার সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ। এসময় তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুর ১২টায় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ১টায় বৃষ্টির সম্ভাবনা ৩৬ শতাংশ। দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্য নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

টি-২০ বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান আবার আয়োজক দেশ আমেরিকার কাছে সুপার ওভারে হেরে গিয়েছে।টিম ইন্ডিয়ার লক্ষ্য এই ম্যাচেও সহযে জয় ছিনিয়ে নেওয়া।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে কি পরিকল্পনা পাকিস্তানের, জানালেন পাক কোচ গ্যারি কার্স্টেন


Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...