Tuesday, June 23, 2026

ভারতের বিরুদ্ধে কি পরিকল্পনা পাকিস্তানের, জানালেন পাক কোচ গ্যারি কার্স্টেন

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপে মহারণ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারিয়েছে।অন্যদিকে পাকিস্তান আবার আয়োজক দেশ আমেরিকার কাছে সুপার ওভারে হেরে গিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের কাছে হারলে বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে যাওয়া কঠিন হয়ে পড়বে পাকিস্তানের। তাই তারা জিততে মরিয়া। আর এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য যে আলাদা পরিকল্পনা পাকিস্তান দলের, তা ম্যাচের আগে তা জানাতে ভুললেন না পাক কোচ গ‌্যারি কার্স্টেন।

ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের হেড কোচ গ‌্যারি কার্স্টেন বলেন, “ আশা তো করছি জিতব। আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমি মাত্র তেরো দিন দলটার দায়িত্ব নিয়েছি। তবে সবাইকে দেখছি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। টি-২০ আসলে খেলা খুব দ্রুত বদলে যায়।”

এদিকে পাক পেসার মহম্মদ আমির আবার দাবি করেছেন, রোহিতের জন্য তাঁর অস্ত্র তৈরি রয়েছে। আমিরের বক্তব্য, “রোহিত বিশ্বমানের ব্যাটার। ফর্মে থাকলে কোনও বোলারকে রেয়াত করে না। তবে শুরুতে ও কিছুটা নড়বড়ে থাকে। সেই সময় ওর প্যাড লক্ষ্য করে বল করলে ওকে আটকে রাখা যায়। আমার লক্ষ্য, শুরুতেই ওকে প্যাভিলিয়নে ফেরানো। তার জন্য অস্ত্র তৈরি রয়েছে। আমি কিন্তু আগেও রোহিতকে আউট করেছি।”

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে পিচ নিয়ে তোপ রোহিতের

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...