Saturday, May 16, 2026

সুকান্ত-র পদে দিলীপ? আশা নয়, আশঙ্কায় ভুগছেন শুভেন্দু

Date:

Share post:

বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে যদি বিজেপি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার মন্ত্রীত্ব পান তবে রাজ্য সভাপতির পদ তাঁকে ছাড়তে হবে। সেক্ষেত্রে কী আবারও রাজ্য সভাপতির পদে বসতে পারেন দিলীপ ঘোষ? দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট সদ্য পরাস্ত বিজেপি নেতার পক্ষেই কথা বলছে। যদিও রাজ্য বিজেপির একাংশ এখনও আশা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সুযোগ দিতে পারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে পাল্লা কিছুটা হলেও ভারী দিলীপের দিকেই।

দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন সর্বোচ্চ ক্ষমতার স্বাদ পেয়েছিল বিজেপি। লোকসভায় ১৮ জন সাংসদ থেকে বিধানসভায় ৭৭ জন বিধায়ক পাঠাতে পেরেছিল বিজেপি। সেই সঙ্গে এক ঝাঁক বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে বিজেপিতে টেনে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজ করেছিলেন দিলীপ। সেই সঙ্গে আরএসএস-এর পূর্ণ সমর্থন রয়েছে দিলীপের সঙ্গে। সেই সঙ্গে নিজের কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়াই করার দলীয় নির্দেশ মেনে এই লোকসভা নির্বাচনেও শীর্ষ নেতৃত্বের আস্থা রেখেছেন দিলীপ।

তবে নব্য বিজেপি গোষ্ঠীর দাবি, যেভাবে লোকসভা নির্বাচনের আগে নিজের পছন্দের প্রার্থীদের জায়গা করে দেওয়ার জন্য দিল্লির লবির সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়েছিলেন শুভেন্দু, রাজ্য় সভাপতি পদ পাওয়ার জন্যও সেইভাবেই এগোবেন। ফলে মেদিনীপুর কেন্দ্রের মতো রাজ্য সভাপতির পদ থেকে দিলীপকে সরিয়ে ফেলাও কঠিন হবে না সুকান্তর কাছে। সেই চেষ্টা তিনি দ্বিগুণ উৎসাহে করবেন, যেহেতু প্রাক্তন রাজ্য সভাপতি নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন। কারণ শুভেন্দু স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছেন দিলীপ দায়িত্বে এলে তাঁর মৌরুশিপাট্টা আর চলবে না।

মোদির মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। যেখানে পরাজয়ের পরেও তাঁর দিল্লির কাছে গুরুত্ব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দিল্লির দুএকজনকে ম্যানেজ করে যদি রাজ্য সভাপতির পদে উঠে আসেন শুভেন্দু, সেক্ষেত্রে বিধানসভার বিরোধী দলনেতার পদ খালি হয়ে যাবে। সেখানে তুলে আনা হতে পারে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে, এমন আলোচনাও রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে আরও এক দলবদলু নেতাকে প্রথম সারিতে বসানোর চেষ্টা করতে পারে নব্য বিজেপি লবি।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...