Saturday, April 4, 2026

‘উপহার’ না-পসন্দ! মন্ত্রিত্ব ফেরাতে চান কেরালার বিজেপি সাংসদ

Date:

Share post:

লোকসভা নির্বাচনে কেরালায় (Kerala) খাতা খুলেছে বিজেপি। বাম-কংগ্রেসের দূর্গ বলে পরিচিত কেরালায় একটি আসন জয় নিয়ে ফলাফলের পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। কেরালার জন্য উচ্ছ্বাসে রাজ্যের প্রথম বিজেপি সাংসদকে মন্ত্রিত্ব দিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সাংসদ সুরেশ গোপি (Suresh Gopi)। তাঁর দাবি তাঁর অভিনয়ের প্রতি তিনি যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ তাকেই তিনি বেশি গুরুত্ব দেওয়ার পথ বেছে নেবেন।

রবিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল কেরালার বিজেপির সাংসদ তথা অভিনেতা সুরেশ গোপির। এই সুরেশকেই কেরালায় ‘মোদি গ্যারান্টি’র মুখ হিসাবে লোকসভা নির্বাচনের প্রচার চালায় বিজেপি। ত্রিসুর (Trissur) কেন্দ্র থেকে সিপিআইএম (CPIM) প্রার্থী ভি এস সুনীলকুমারকে প্রায় ৭৪ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন প্রখ্যাত অভিনেতা। জয়ের পরই তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার ঘোষণা ও শপথ গ্রহণও হয়। কিন্তু তার পরেই বেঁকে বসেন সুরেশ গোপি।

রবিবারই তিনি দাবি করেন অভিনয়ের প্রতি তিনি আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিত্ব না কি তিনি কখনও চাননি। শুধু সাংসদ হিসাবে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি। বিজেপির সংগঠন বাড়ানোর কাজ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর এই প্রতিক্রিয়ার পরে বিরোধিদের দাবি, তাঁর এই ধরনের মন্তব্য জনাদেশের প্রতি চরম অপমান। কেরালা কংগ্রেসের (Congress) দাবি অভিনয়ের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার প্রস্তাব ত্রিসুরের মানুষের সঙ্গে চরম উপহাস (mockery)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...