Monday, June 8, 2026

ফিরল খাদিকুলের স্মৃতি! কোলাঘাটে বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বাড়ি 

Date:

Share post:

বাজি কারখানায় (Crackers) বিধ্বংসী আগুন! ফের এগরার খাদিকুলের স্মৃতি ফিরল কোলাঘাটে (Kolaghat)। রবিবার রাত দশটা নাগাদ কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
তবে সূত্রের খবর, প্রচুর বিস্ফোরক থাকায় আগুন দ্রুত। ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়েছে এলাকার আরও প্রায় চার-পাঁচটি বাড়ি। তবে বরাতজোরে কয়েকজন অল্প বিস্তর জখম হলেও কারো মৃত্যু হয়নি বলে খবর। এদিকে সোমবার সকাল থেকে দফায় দফায় গ্রামে যাচ্ছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণস্থল। পাশাপাশি আজই ঘটনাস্থলে পৌঁছনোর কথা ফরেন্সিক দলের।
স্থানীয়দের মতে, অনেকদিন ধরেই পয়াগ গ্রামের কয়েকটি পরিবার বেআইনি বাজির কারবার করে। এদিন এমনই একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালের ১৬ মে এগরার খাদিকুলে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। সাড়া পড়েছিল গোটা বাংলায়। বছর ঘুরতেই পয়াগের ঘটনায় আবার সেই আতঙ্ক ফিরল।

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...