Monday, June 8, 2026

বীরভূমে ব্যাপক ভাঙন বিজেপিতে! কেষ্ট গড়ে তৃণমূল আছে তৃণমূলে-ই!

Date:

Share post:

অনুব্রত মণ্ডল নেই, তাতে কী! কেষ্ট গড় বীরভূমে তৃণমূল আছে তৃণমূলে-ই! অনুব্রতের অনুপস্থিতিতেই লোকসভা ভোটে জেলার দুই আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ফলে বিরোধী দলে ব্যাপক ভাঙন।

এবার বিজেপির দখলে থাকা সিউড়ির কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সহ দু’জন সদস্য তৃণমূলে যোগদান করলেন। তাঁদের দাবি, প্রায় একবছর বোর্ডে থাকলেও কোনও কাজ করতে পারছিলাম না। মানুষজনের ক্ষোভ বাড়ছিল। গোটা বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্বকে জানানো হয়। তা সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি বলে অভিযোগ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিপুল জনাদেশে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করতেই দলে যোগ দিলেন বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা। এঘটনাকে লালমাটির জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ, গেরুয়া শিবিরের ভরাডুবির পর বিজেপিতে ব্যাপক ভাঙন। নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর কোচবিহারে দলবদলের হিড়িকে শুধু পঞ্চায়েত নয়, বিজেপি দলটাই জেলা থেকে উঠে যাওয়ার উপক্রম হয়েছে। কমবেশি গোটা রাজ্য জুড়েই বিজেপি পায়ের তলা থেকে মাটি সরছে।

আরও পড়ুন- ফিরল খাদিকুলের স্মৃতি! কোলাঘাটে বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বাড়ি 

 

Related articles

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...