Monday, June 8, 2026

হাসিনা খেলেন রাজ কচুরি, মেয়ে সাইমার পছন্দ পাপড়ি চাট!

Date:

Share post:

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার মেয়ে, সাইমা ওয়াজেদ। রবিবার শপথ অনুষ্ঠানের আগে দুপুরবেলায়, সেই মা-মেয়েকেই দেখা গেল খাওয়াদাওয়া করতে। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হাসিনার মেয়ে সাইমা নিজে। ছবিতে দেখা যায়, মা-মেয়ে খেতে বসেছেন সুদৃশ্য কোনও এক জায়গায়। সামনে টেবিলে সাজানো তিনটি প্লেট। একটি প্লেট হাসিনার সামনে, তাতে আছে এক বড়সড় রাজ কচুরি। মেয়ে সাইমা খাচ্ছেন পাপড়ি চাট। তাঁদের মাঝে আরও একটি প্লেট রাখা আছে, তাতে রয়েছে তিন পিস ধোকলা ও চাটনি।

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, দিল্লির এই চাটজাতীয় খাবারগুলির স্বাদ অনবদ্য। মঙ্গলবার লোকসভা ভোটে জেতার পরেই প্রধানমন্ত্রী মোদিকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। হাসিনা ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার কথা বারেবারে উল্লেখ করেছেন। দুই দেশের যৌথ স্বার্থে নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর ফোনে কথা হয়। হাসিনাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। এ মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় হাসিনার দিল্লি সফর নির্ধারিত রয়েছে।

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...