Monday, April 13, 2026

লড়াইয়ে পাশে আছি: হরিয়ানার আন্দোলনরত কৃষকদের ফোনে আশ্বাস তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

লড়াই-আন্দোলনের মাধ্যমেই তিনি উঠে এসেছেন। আজ শুরু বাংলার নয়, সারাভারতেই লড়াইয়ের মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, হরিয়ানার খানাউরি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের ফোন করে কথা বলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। কৃষকদরে দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দেন মমতা। এদিন, তাঁর নির্দেশেই তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল যায় হরিয়ানার আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে। সেখানে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের মোবাইল ফোনে কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা। তৃণমূল সুপ্রিমোকে অকুণ্ঠ ধন্যবাদ জানান আন্দোলনকারীরা।মোদি সরকারের কৃষক বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন হরিয়ানার কৃষকরা। এই লড়াইে তৃণমূল পাশে আছে- কৃষকদের পাশে দাঁড়িয়ে এই বার্তাই দিতেই এদিন সেখেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, নাদিমুল হককে পাঠান তৃণমূল সভানেত্রী। আনন্দোলনকারীরা জানান, মোদি সরকার কীভাবে তাঁদের উৎপীড়ন করছে। মমতাকেও (Mamata Banerjee) তাঁরা ফোনে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর আক্রমণ চালায়। আন্দোলনরত কৃষকদের উপর কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এক তরুণ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এই ঘটনায়। সেই জায়গা তৃণমূল নেতৃত্বকে ঘুরে দেখান কৃষকরা।এই সময়ই ফোন করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, কৃষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তৃণমূলের। কেন্দ্রে INDIA-র সরকার না এলেও, কেন্দ্রে এখন নড়বড়ে সরকার। কোনও সমস্যা হলে তাঁদের যেন বিক্ষোভকারীরা জানান সেই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে প্রয়োজনে তৃণমূল আবার তাঁদের কাছে যাবে বলেও আশ্বাস দেন তিনি। বলেন, “এই সরকার নড়বড়ে-গড়বড়ে। যেকোনও প্রয়োজনে আমাদের জানাবেন। আমরা পাশে আছি। সাংসদরা গিয়েছেন। প্রয়োজনে আমরাও যাব আপনাদের কাছে।“ এভাবে সংসদীয় প্রতিনিধি দল পাঠানো এবং স্বয় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়ায় আপ্লুত হরিয়ানার কৃষকরা। তাঁরা তৃণমূল সুপ্রিমোকে অকুণ্ঠ ধন্যবাদ জানান।





Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...