Saturday, June 20, 2026

আখের খেত থেকে উদ্ধার পুলিশকর্মীর ছেলের দেহ! ফের বড়সড় প্রশ্নের মুখে যোগীরাজ্যের নিরাপত্তা 

Date:

Share post:

আখের খেত থেকে পুলিশকর্মীর শিশু পুত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের মিরাটের ধানপুর গ্রামের ঘটনা। মৃতের নাম পুনীত। ইতিমধ্যে খুনের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে খেলছিল ছ’বছরের পুনীত। খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। বহুক্ষণ খোঁজাখুঁজির পর আখের খেত থেকে তার দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, পুনীতের বাবা গোপাল যাদব পেশায় পুলিশকর্মী। উত্তরপ্রদেশের সাহারানপুর থানায় কর্মরত। এদিকে পুত্রের নিখোঁজ হওয়ার খবর শুনে বাড়িতে ছুটে যান গোপাল যাদব।সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, পুনীত নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর গোপাল যাদবের বাড়িতে একটি চিঠি আসে। সেই চিঠিতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে যে ছোট্ট পুনীতের প্রাণরক্ষা করা অসম্ভব সে হুমকিও দেওয়া হয় চিঠিতে। এদিকে স্থানীয় এক ব্যক্তি পুনীতকে অপহরণ করেছেন বলে সন্দেহ গোপাল যাদবের। জমি সংক্রান্ত বিবাদের কারণেই পুনীতকে খুন করা হয়েছে বলে গোপাল যাদবের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...