Monday, April 6, 2026

কমিশনের ‘শাসন’ শেষ, পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন একাধিক রাজ্যের জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ আধিকারিক বদল করে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে জাতীয় নির্বাচন কমিশন। একদিকে বিজেপির পক্ষে ভোট করানোর সুবিধা পেয়েছে কমিশন। সেই সঙ্গে জেলাগুলির প্রশাসনিক কাজেও ব্যাঘাত ঘটে। নির্বাচনী আচরণবিধি উঠতেই ফের জেলাশাসক বদলের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনভির আজমকে সরিয়ে নির্বাচনী আচরণবিধির মধ্যে জেলাশাসক পদে জয়োশি দাশগুপ্তকে বসিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফল প্রকাশের পরে মেদিনীপুরের ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনে জেতার পথ বানিয়েছিল বিজেপির জন্য, এমনটা অভিযোগ করেন তিনি। স্পষ্ট অভিযোগ করেন, মেদিনীপুরে তৃণমূলকে হারিয়ে দেওয়া হয়েছে বলেই।

নির্বাচন শেষ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বদল হল সবার প্রথমে। সরিয়ে দেওয়া হল জয়োশি দাশগুপ্তকে। তাঁকে প্রশাসনিক ও কর্মিবর্গ সংস্কারে স্পেশাল ডিউটিতে পাঠানো হল। তাঁর জায়গায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিয়োগ করা হল পূর্ণেন্দু মাজিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...