Monday, April 6, 2026

ভোট মিটতেই পুরনো পদে ৪ পুলিশ আধিকারিক

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে রদবদল করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোট মিটতেই ফের পুরনো পদে ফিরলেন ৪ পুলিশ অফিসার। লোকসভা ভোটের মধ্যেই রাজ্য পুলিশের (Police) বেশ কয়েক জন অফিসারকে বদলি করা হয়। পাঠানো হয় নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই, এমন পদেও। যে দিন যে দিন রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই দিনগুলিতেই পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদর্শ আচরণ বিধি উঠে যেতেই চার পুলিশকর্তাকে আগের পদে ফেরানো হল।একনজরে তালিকা
• দার্জিলিঙের ডিএসপি পদে ফিরলেন আজহারউদ্দিন খান
• পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও পদে ফিরলেন দিবাকর দাস
• বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁয় এসডিপিও পদে ফিরলেন আমিনুল ইসলাম খান
• হাওড়া গ্রামীণের ডিএসপি পদে ফিরলেন অমিতাভ কোনার

ভোটের আগে রাজ্য তথা দেশের রাজনীতিতে আলোচনায় উঠে আসে সন্দেশখালি। সন্দেশখালি থানা যে মিনাখাঁর অধীন সেখানকার এসডিপিও ছিলেন আমিনুল ইসলাম খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। ভোটের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে পাঠাতে হবে বলে দাবি জানান বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-র যুগ্ম সহকারী ডিরেক্টর করা হয় আমিনুলকে। আর তাঁর জায়গায় পাঠানো হয় অমিতাভ কোনারকে। তিনি ছিলেন হাওড়া গ্রামীণের ডিএসপি। BJP-র অঙ্গুলিহেলনেই কমিশন পুলিশ (Police) আধিকারিকদের সরায় বলে অভিযোগ তোলে তৃণমূল।

বদলি করা হয় কাঁথির SDPO দিবাকর দাসকেও। তাঁকে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর যুগ্ম সহকারী ডিরেক্টর পদে বসানো হয়। কাঁথির এসডিপিও করা হয় আজহারউদ্দিন খানকে। তিনি দার্জিলিঙের ডিএসপি ছিলেন। এবার তিনি আবার ফিরলেন পুরনো পদে।





Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...