Saturday, April 4, 2026

ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া’র নির্বাচনেও জয় বাংলার

Date:

Share post:

ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া’র প্রতিনিধি নির্বাচনেও বাংলার জয়। সারা দেশের ভেটেরিনারি ডাক্তারদের রায়ে আইভিএ-র প্রেসিডেন্ট ডাঃ উমেশ শর্মার নেতৃত্বে ১১ জনের প্যানেল তৈরি হল। অন্যতম সদস্য হলেন বাংলার ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রাক্তন রাজ্য সম্পাদক ডাঃ গুরুচরণ দত্ত। দ্বিতীয়বার তিনি নির্বাচিত হলেন।

গত শনিবার, ৮ জুন সারা দেশে ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া’র প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় ই-ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচিত প্রতিনিধিরা দেশের পশুপালন ও পশু চিকিৎসায় আগামীর দিশা নির্দেশ করবেন। ডাঃ গুরুচরণ দত্ত ১০৩৪৩ ভোটে জয়ী হয়েছেন। জিতে তিনি দেশের সমস্ত ভেটেরিনারিয়ান দের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন- শ্রাচি স্পোর্টসের আরএআরএইচ টাইগার্স জার্সি এবং ফ্যান অ্যান্থেমর আত্মপ্রকাশ

 

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...