Thursday, March 19, 2026

এনডিএ সরকারের জন্য ২০ দফা দাবি পেশ দেশ বাঁচাও গণমঞ্চ-এর

Date:

Share post:

গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তার তাৎপর্যের পরিপ্রেক্ষিতে দেশ বাঁচাও গণমঞ্চ কিছু প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে উপস্থাপন করল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে ২০ দফা দাবি এনডিএ সরকারের জন্য পেশ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু, সুদেষ্ণা রায়, রুন্তিদেব সেনগুপ্ত,, সুমন ভট্টাচার্য, অনন্যা চট্টোপাধ্যায়, প্রসূন ভৌমিক সহ অন্যান্যরা।

তাদের দাবিগুলির মধ্যে অন্যতম এনআরসি, সিএএ, পিএমএলএ বাতিল করতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যাবে না। রাজ্য সরকারের কাজে রাজ্যের অনুমতি ছাড়া অযাচিতভাবে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তদন্তের অজুহাত দেখিয়ে বিরোধী দলের নেতাদের ইডি সিবিআই হেফাজতে নিয়ে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে । তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

রাজ্যের বকেয়া অর্থ আটকে রাখা যাবে না, পিএম কেয়ার ফান্ডের টাকার হিসেব দিতে হবে। ভুয়ো নির্বাচনী সমীক্ষা করিয়ে শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে কারা চলে গেল তার তদন্ত চেয়েছেন তারা। নির্বাচনী বন্ড কেনার পরিবর্তে কোন সংস্থাকে কোন কোন সরকারি বরাত দেওয়া হয়েছে তার তদন্তের দাবি জানানো হয়েছে। নিট পরীক্ষা দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত করতে হবে। রাজ্যপালদের তরফ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক দলকে মদত দেওয়া বন্ধ করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, দলিত এবং জনজাতিদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। মহিলাদের বিরুদ্ধে কোনওরকম অশালীন মন্তব্য বা অশালীন আচরণ যদি কোনও জনপ্রতিনিধি করেন, তাহলে তার জনপ্রতিনিধি পদ বাতিল করার আইন আনতে হবে। সংগঠনের দাবি, এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশ বাঁচাও গণমঞ্চ অশুভ শক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাবে।

 

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...