Saturday, April 4, 2026

ফের নওশাদের নিশানায় বাম-কংগ্রেস

Date:

Share post:

বিধানসভার মতো লোকসভাতেও শূন্য বাম তথা সিপিএম। হেরেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কংগ্রেস একেবারে খালি হাত না হলেও গতবারের দুটি থেকে একটি আসন কমেছে। অপ্রত্যাশিত হার সঙ্গী হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। অন্যদিকে, এ রাজ্যে তৃণমূল ২৯, আর বিজেপি ১২। ভোটের ফলাফলের এক সপ্তাহের মধ্যে ফের বাম-কংগ্রেসকে নিশানা করলেন আইএসএফ নেতা তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

ভোট বিপর্যয়ের পর নওশাদের বিস্ফোরক দাবি, ”কংগ্রেস, সিপিএমের মধ্যে অনেকেই জোট চাননি। আমরা চেয়েছিলাম জোট। জোট হলে তো বিজেপি ১২টা, তৃণমূল ২৯টা সিট পেত না। জোটেই বেশি সংখ্যায় সিট পেতাম, কিন্তু অনেকে চায়নি।”

বাংলায় যখন ৪২ আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল, তখন জোট বেঁধেছিল কংগ্রেস ও সিপিএম। কিন্তু সেই জোটে ছিল না আইএসএফ।একতরফাভাবে ১২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল তারা। নওশাদের দাবি, ”প্রথমে তো অধীরবাবু বেরিয়ে গিয়েছিল, তারপর বামেরা আমাদের সঙ্গে জোট করেনি। অনেকে হয়তো তৃণমূলের ২৯টা পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি করেছে। যাঁরা জোট করতে চায়নি। কারণটা কী, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে”!

নওশাদের কথায়, “এমন অনেক সিট আছে, যেখানে ভোট কাটাকাটিতে বিজেপি জিতেছে। না হলে বিজেপি ১০টায় নেমে যেত, ৮টা নেমে যেত। তৃণমূল কংগ্রেস আরও নীচে নেমে যেত। ২৯ টা কেন, ২০ টপকাতে পারত না, যদি আমরা জোট করতাম। কিন্তু দুঃখের বিষয়, সেটা হয়নি”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...