Tuesday, April 7, 2026

বাসের দরজা সহ রাস্তায় ছি.টকে পড়লেন যাত্রীরা! মৌলালি মোড়ে ভ.য়াবহ দু.র্ঘটনা

Date:

Share post:

আজ, মঙ্গলবার সকালে মৌলালি মোড়ে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ ২৪এ/১ রুটের একটি বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলা যাচ্ছিল। ঠিক তখনই এস এন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময়ই বিপত্তি ঘটে। মোড় ঘোরার সময় আচমকা বাসের মাঝের দরজার ছিটকিনি খুলে যায়।

ব্যস্ততম সময় আস্ত গেট খুলে রাস্তার উপর গিয়ে পড়ে। গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঘটনার আকস্মিকতায় তাঁরাও ছিটকে রাস্তায় গিয়ে পড়েন। এই ঘটনায় ৫ জন যাত্রী রাস্তায় পড়ে আহত হয়েছেন। এরমধ্যে একজন গুরুতর জখম। ওই যাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে পাশেই এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, বাসটি অনেক পুরনো। ঠিকমতো রক্ষণাবেক্ষণ নেই। রক্ষণাবেক্ষণের অভাবে গেট দুর্বল হয়ে গিয়েছিল। তাই যাত্রী চাপ সামলাতে পারেনি। দুর্ঘটনার জেরে বাসের চালক ও খালাসিকে আটক করেছে এন্টালি থানার পুলিশ।

আরও পড়ুন- বিজেপি সভাপতি পদে নাড্ডা উত্তরসূরি হিসেবে এগিয়ে সুনীল বনসল

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...